নাফ নদীর স্বচ্ছ নীল পানি আর আকাশে শুভ্র মেঘের আনাগোনা হাতছানি দিয়ে ডাকে। নদীর বুকে সবুজে ঘেরা এক মনোরম দ্বীপ। কাছেই আমাদের নেটং পাহাড় আর ওই দূরে দেখা যায় গাঢ় সবুজে ঘেরা মিয়ানমারের উঁচু পাহাড়।
ইচ্ছে হলে ঝুলন্ত সেতু দিয়ে হেঁটে অথবা ক্যাবল কারে চড়ে চলে যেতে পারবেন দ্বীপে। ভাসমান রেঁস্তোরায় বসে ওই দূর পাহাড়ের রূপ দেখতে দেখতে উপভোগ করতে পারবেন। সাগর তলে মাছের ঘোরাঘুরি দেখবেন ওসেনারিয়ামে। সুইমিং পুলে সাঁতার কেটে আর পার্কে খেলে সময় কাটবে শিশুদের।
বিশ্বের বিভিন্ন দেশের ট্যুরিজম পার্কের মতই থাকবে ফান লেক, একুয়া লেক আর মাছ ধরার জেটি। টেকনাফের হ্নীলা ইউনিয়নের এই জালিয়ার দ্বীপে গড়ে উঠছে দেশের প্রথম ট্যুরিজম পার্ক।
প্রাকৃতিক এই দ্বীপটি ডিম্বাকৃতির। ২৭১ একরের এই দ্বীপে পাখির কলতান লেগেই থাকে। দ্বীপের আশেপাশে দেখতে পাবেন পানিতে অর্ধেক ডোবা গাছপালা। জার্মান পরামর্শক সংস্থা ইউনি কনসাল্ট সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করেছে।
বিদেশি পর্যটকদের কাছে একে আকর্ষণীয় করতে থাকবে প্যারা সেইলিং, স্কুবা ডাইভিং আর সি ক্রুসিং। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) দ্বীপের ভূমি উন্নয়ন কাজ শুরু করেছে। প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে দ্বীপটিকে উপযোগী করে তোলা হচ্ছে। পার্ক নির্মাণে বিনিয়োগে আগ্রহী বিভিন্ন দেশের নয়টি প্রতিষ্ঠান।
বাংলাদেশ অর্থণৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যান পবন চৌধুরী বলছেন, পর্যটকদের জন্য যে সুযোগ সুবিধা দেয়া দরকার এটা হবে তার প্রথম সমন্বিত উদ্যোগ। দুই বছরের মধ্যে দ্বীপটি ভ্রমণকারীদের জন্য প্রস্তুত হয়ে যাবে বলে আশা তার।
পার্কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগে হ্নীলা জেটিঘাট থেকে নৌকা নিয়ে ঘুরে আসতে পারেন জালিয়ার দ্বীপ। আর কাছের নেটং পাহাড়ে উপভোগ করতে পারেন প্রাকৃতিক বনের সৌন্দর্য্য। এই বনে হাতি, বন মোরগ, মেছো বোঘ, ময়ূর, বানর অার হরিণ আছে। নেটং পাহাড়ে আছে ঝিরি-ঝরণা। পাহাড়ের চূড়ায় উঠলে দেখতে পাবেন নাফের অপরূপ রূপ আর ভবিষ্যত ভ্রমণ গন্তব্য জালিয়ার দ্বীপ।
ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক: ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে (আইভিএসি) বৈধ ভিসায় অতিরিক্ত রুট অনুমোদনের সেবা ২২ নভেম্বর থেকে চালু হয়েছে। ২০ নভেম্বর ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার (অাইভেক), বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ নভেম্বর থেকে বৈধ ভিসার অতিরিক্ত রুট অনুমোদনের সব আবেদন বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে গ্রহণ করা […]
ট্র্যাভেলিং চট্টগ্রাম: কক্সবাজারের রয়েল টিউলিপ হোটেলে বিশেষ ছাড় পাবেন সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের গ্রাহকরা। হোটেল কর্তৃপক্ষের সঙ্গে ব্যাংকটির এ বিষয়ে একটি চুক্তি হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। চুক্তি অনুযায়ী এসবিএসি ব্যাংকের ডেবিট-ক্রেডিট কার্ডধারীরা হোটেলের বিভিন্ন সেবায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এসবিএসির প্রধান কার্যালয়ে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা […]
ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক: পর্যটকদের রাত্রি যাপন নিষিদ্ধের বিষয়ে সরকারি সিদ্ধান্ত হওয়ায় দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে রাতের সৌন্দর্য উপভোগে সুযোগ শেষ হতে চলেছে এ মৌসুমেই। এদিকে প্রায় সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর ২৫ অক্টোবর থেকে টেকনাথ-সেন্টমার্টিনের পথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। তাই এখনই সময় প্রবাল দ্বীপে ঘুরে আসার। আর কেউ যদি বন্ধুদের নিয়ে পূর্ণিমা […]