নাফ নদীর স্বচ্ছ নীল পানি আর আকাশে শুভ্র মেঘের আনাগোনা হাতছানি দিয়ে ডাকে। নদীর বুকে সবুজে ঘেরা এক মনোরম দ্বীপ। কাছেই আমাদের নেটং পাহাড় আর ওই দূরে দেখা যায় গাঢ় সবুজে ঘেরা মিয়ানমারের উঁচু পাহাড়।
ইচ্ছে হলে ঝুলন্ত সেতু দিয়ে হেঁটে অথবা ক্যাবল কারে চড়ে চলে যেতে পারবেন দ্বীপে। ভাসমান রেঁস্তোরায় বসে ওই দূর পাহাড়ের রূপ দেখতে দেখতে উপভোগ করতে পারবেন। সাগর তলে মাছের ঘোরাঘুরি দেখবেন ওসেনারিয়ামে। সুইমিং পুলে সাঁতার কেটে আর পার্কে খেলে সময় কাটবে শিশুদের।
বিশ্বের বিভিন্ন দেশের ট্যুরিজম পার্কের মতই থাকবে ফান লেক, একুয়া লেক আর মাছ ধরার জেটি। টেকনাফের হ্নীলা ইউনিয়নের এই জালিয়ার দ্বীপে গড়ে উঠছে দেশের প্রথম ট্যুরিজম পার্ক।
প্রাকৃতিক এই দ্বীপটি ডিম্বাকৃতির। ২৭১ একরের এই দ্বীপে পাখির কলতান লেগেই থাকে। দ্বীপের আশেপাশে দেখতে পাবেন পানিতে অর্ধেক ডোবা গাছপালা। জার্মান পরামর্শক সংস্থা ইউনি কনসাল্ট সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করেছে।
বিদেশি পর্যটকদের কাছে একে আকর্ষণীয় করতে থাকবে প্যারা সেইলিং, স্কুবা ডাইভিং আর সি ক্রুসিং। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) দ্বীপের ভূমি উন্নয়ন কাজ শুরু করেছে। প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে দ্বীপটিকে উপযোগী করে তোলা হচ্ছে। পার্ক নির্মাণে বিনিয়োগে আগ্রহী বিভিন্ন দেশের নয়টি প্রতিষ্ঠান।
বাংলাদেশ অর্থণৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যান পবন চৌধুরী বলছেন, পর্যটকদের জন্য যে সুযোগ সুবিধা দেয়া দরকার এটা হবে তার প্রথম সমন্বিত উদ্যোগ। দুই বছরের মধ্যে দ্বীপটি ভ্রমণকারীদের জন্য প্রস্তুত হয়ে যাবে বলে আশা তার।
পার্কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগে হ্নীলা জেটিঘাট থেকে নৌকা নিয়ে ঘুরে আসতে পারেন জালিয়ার দ্বীপ। আর কাছের নেটং পাহাড়ে উপভোগ করতে পারেন প্রাকৃতিক বনের সৌন্দর্য্য। এই বনে হাতি, বন মোরগ, মেছো বোঘ, ময়ূর, বানর অার হরিণ আছে। নেটং পাহাড়ে আছে ঝিরি-ঝরণা। পাহাড়ের চূড়ায় উঠলে দেখতে পাবেন নাফের অপরূপ রূপ আর ভবিষ্যত ভ্রমণ গন্তব্য জালিয়ার দ্বীপ।
ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক: সমুদ্র শহর কক্সবাজারের বিমানবন্দরটিকে আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর করা হবে ২০২০ সালের মধ্যেই। মঙ্গলবার একনেকের সভায় ‘কক্সবাজার বিমান বন্দর উন্নয়ন’ প্রকল্পের সংশোধনী অনুমোদন করে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেছেন। সভা শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, এ বিমানবন্দরের বিপুল বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে কক্সবাজার একটি বাণিজ্যিক […]
শিউলি শবনম (প্রথম পর্ব) আগস্টের শেষ দিকে-অফিসের এক ব্যস্ত সন্ধ্যায় জোনায়েদ ভাইয়ের ফোন। বললেন, ‘কয়েক বন্ধু মিলে সান্দাকফু ট্রেকিং করতে চাই, তুমি যাবে’? নামটা কেমন খটমটে শোনাল। কয়েকবার শুনেও বুঝতে পারি না। জোনায়েদ ভাই আবারো ব্যাখ্যা করেন, ‘সান্দাকফু থেকে এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘার মতো বিশ্বের চারটি সুউচ্চ পর্বতের দেখা মিলবে!’ ‘কাঞ্চনজঙ্ঘা’ তখনো আমার কাছে কেবল সত্যজিতের সিনেমা, […]
আমিনুল ইসলাম মুন্না (ছবি- লেখক) দেখে মনে হতে পারে শিল্পীর আঁকা নান্দনিক ছবি। স্থানীয়দের ভাষায় ‘বড়গাং’ যার অর্থ- বড় নদী। এই নদীকে আসলে আমরা চিনি কর্ণফুলী নামেই। কাপ্তাই- রাঙামাটি সংযোগ সড়কে দেখা মিলবে ‘বড়গাং’ এর নৈসর্গিক সৌন্দর্য। এক পাশে পাহাড় অন্য পাশে হ্রদ। সবুজের মাঝে সাপের মত একে বেঁকে বয়ে গেছে কালো পিচঢালা রাস্তা। সবুজ বৃক্ষে […]