জগন্নাথ জিউ মন্দিরের প্রবেশ পথে অলংকরণে সজ্জিত সুউচ্চ প্রবেশদ্বার। সিংহমূর্তি সম্বলিত এই প্রবেশদ্বারের নিচের দিকে আছে কয়েকটি দেবতার মূর্তি।
প্রবেশদ্বারের দ্বিতীয় তলায় চার ঘোড়ার রথ আর চারটি গম্বুজ। এর উপরে আছে আরও তিনটি গম্বুজ। প্রবেশদ্বারের এই দৃষ্টিনন্দন অলংকরণ আপনার নজর কাড়বে।
ত্রিপুরার রাজধানী আগরতলা শহরেই শ্রী জগন্নাথ জিউ মন্দির ও শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। বাংলাদেশ থেকে আখাউড়া বা রামপড়ের সাব্রুম হয়ে যেতে পারেন আগরতলায়।
ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় আগরতলা ছোট হলেও রাজ্যটিতে আছেন অনেক মন্দির।
শহরের কেন্দ্রস্থলে এই মন্দিরটি এখন শুধু ধর্মীয় স্থান নয় বরং পর্যটকদের কাছেও এক বড় আকর্ষণ।
ত্রিপুরার মহারাজা রাধাকিশোর মানিক্য নির্মিত উজ্জয়ন্ত প্রাসাদের অদূরেই জগন্নাথ দেবের এই মন্দির। প্রায় শত বছর আগে মহারাজা রাধাকিশোর মানিক্য এই মন্দিরটি স্থাপন করেন।
মন্দির চত্বরে প্রবেশ করেই দেখতে পাবেন পরিচ্ছন্ন সাজানো ফুলের বাগান ঘেরা এক প্রাঙ্গন। ত্রিপুরার স্থাপত্য শৈলীর অপূর্ব নিদর্শন বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে মন্দিরটি।
প্রাঙ্গনের একটি অংশে দেখতে পাবেন অজুর্নের বিশ্বরূপ প্রদর্শন। এর নিচেই আছে শ্রীকৃষ্ণের বাল্য লীলা প্রদর্শনী।
মন্দির প্রাঙ্গনের দেয়ালে আছে পাতাল পুরী হতে হনুমানের রাম লক্ষণ আনয়ন, বরাহ অবতার এবং বিষ্ণুবাহন গরুড়সহ অনেক কিছু।
মন্দিরের ভেতরেই আছে একটি পুকুর। অক্ষয় তৃতীয়াতে এই পুকুরে নৌকা ভাসিয়ে হয় চন্দনযাত্রা মহোৎসব। পুকুরের চারপাশে রেলিং এ ঘেরা। পুকুরের সীমানা দেয়ালের প্রতিটি পিলারের উপর স্থাপিত দেব- দেবীর মূর্তি।
শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ এর আয়োজনে আষাঢ় মাসে অনুষ্ঠিত হয় জগন্নাথ দেবের রথযাত্রা। আষাঢ়ের শুক্লা দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করা হয় এই মন্দিরে।
রথে চড়ে বলভদ্র, সুভদ্রা দেবী ও প্রভু জগন্নাথ দেব রাজধানী পরিভ্রমণ করেন। সন্ধ্যায় শ্রী মঠের গুন্ডিচা মন্দিরে ফিরে যায় রথ।
এছাড়া বছরের অন্যান্য সময় স্নানযাত্রা ও ঝুলনযাত্রা উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্দির প্রাঙ্গনেই আছে অতিথিদের থাকার ব্যবস্থা, ফ্রি চিকিৎসাশালা ও ভোজনশালা। ঘরের পাশে আগরতলায় বেড়াতে গেলে অবশ্যই ঘুরে আসবেন জগন্নাথ জিউ মন্দির। ##
ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক: তিন দিনব্যাপী দশম আন্তর্জাতিক পর্যটন মেলা ‘চট্টগ্রাম ট্রাভেল মার্ট-২০১৮’ শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। নগরীর দ্য পেনিনসুলা চিটাগাং হোটেলে ২৫-২৭ অক্টোবর প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেল। কোনো প্রবেশমূল্য ছাড়াই মেলায় প্রবেশ করা যাবে। ভ্রমণবিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটরের উদ্যোগে এই মেলা হচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ […]
ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম ও ঢাকা থেকে ভারতে চেন্নাইয়ে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। ৩১ মার্চ ঢাকা থেকে প্রথম ফ্লাইটটি চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে। বাংলাদেশি কোনো এয়ারলাইন্সের চেন্নাই রুটে এই প্রথম ফ্লাইট চালু হতে যাচ্ছে। ইউএস-বাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম-চেন্নাই পথে ওয়ানওয়ে ভাড়া শুরু ১৬ হাজার টাকা […]
ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক: ঢাকা-কলকাতা রুটে মাত্র পাঁচ হাজার টাকায় রাউন্ড ট্রিপের অফার নিয়ে ফ্লাইট চালু করতে যাচ্ছে ভারতীয় বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইন্ডিগো। ১ অগাস্ট থেকে সপ্তাহে সাত দিন এই রুটে বিমান চলবে। ইন্ডিগো ‘র অফিসিয়াল ওয়েবসাইট www.goindigo.in থেকে যাত্রীরা টিকেট বুকিং দিতে পারবেন। ঢাকা-কলকাতা-ঢাকা ভ্রমণে মাত্র পাঁচ হাজার ৩১ টাকা নুন্যতম ভাড়া নির্ধারণ করেছে […]